কিভাবে বানাবেন সুইস রোল - The News Lion

কিভাবে বানাবেন সুইস রোল

দি নিউজ লায়নঃ

 উপকরণ  

ডেকোরেশন ক্রিমের জন্য লাগবে 

মাখন ২৫ গ্রাম, 

আইসিং সুগার ২৫ গ্রাম, 

একটি ডিমের সাদা অংশ, 

ময়দা ২৫ গ্রাম।  


সুইস রোল বেটারের জন্য লাগবে 

ভ্যানিলা এসেন্স ১চা চামচ, 

ভিনেগার ১চা চামচ, 

ময়দা ১২০ গ্রাম,

৩টি ডিম, 

দুধ ৩০ গ্রাম,

তেল ৩০ গ্রাম, 

এক চিমটি নুন, 

চিনি ৬০ গ্রাম।  


প্রণালী  

ডেকোরেশনের জন্য প্রথমে মাখন একটি বাটিতে নিয়ে এগ বিটার দিয়ে বিট করে নিতে হবে ২ মিনিট এরপর এর মধ্যে আইসিং সুগার দিয়ে আরও ৫ মিনিট বিট করতে হবে। এবার ডিমের সাদা অংশ দিয়ে আরও ৫ মিনিট বিট করে নিব। ময়দা দিয়ে ভাল করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরেই উপকরণটি প্রয়োজনীয় রং দিয়ে একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার ওপর তেল ব্রাশ করে মনের মত ডিজাইন দিয়ে দিতে হবে। সুইস রোলের জন্য একটি পাত্রে ডিমের কুসুমের সঙ্গে দুধ তেল লবন ভ্যানিলা এসেন্স হোয়াইট ভিনেগার ৪০ গ্রাম চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে।


 এবার ডিমের সাদা অংশের সঙ্গে ২০ গ্রাম চিনি দিয়ে আরেকটি পাত্রে ভালো করে বিট করে ফোম করে নিতে হবে। কুসুমের মিশ্রনটি সঙ্গে সাদা অংশের মিশ্রণটি খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি বেকিং ট্রেতে ডিজাইনের মিশ্রনে ওপর ঢেলে দিতে হবে। এবার প্রিহিট ওভেনে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নিতে হবে। এরপর ট্রে থেকে নামিয়ে বেকিং পেপারটি হাল্কা করে সরিয়ে গরম অবস্থাতেই রোলটি পেঁচিয়ে নিতে হবে। এবার ঠাণ্ডা হয়ে গেলে প্যাঁচানোটি খুলে তার মাঝে আপনার পছন্দের হুইপ ক্রিম অথবা বাটার ক্রিম দিয়ে নিতে পারেন। এভাবেই হয়ে যাবে সুইস রোল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.